ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষের পক্ষে ঐক্য গড়ার আহ্বান বিএনপি নেতাদের

খুলনা-২ আসনে গণতন্ত্র রক্ষায় বিএনপির ঐক্যবদ্ধ অঙ্গীকার

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
121

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুলনা–২ সংসদীয় আসনে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে বিশেষ সভা ও নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতৃবৃন্দ গণতন্ত্র, ভোটাধিকার ও ভোটের মর্যাদা রক্ষায় ধানের শীষের পক্ষে জনগণের মতামত ঐক্যবদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বুধবার বেলা ১২টায় নগরীর ওয়েস্টার্ন ইন হোটেলে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

তিনি বলেন, “এই নির্বাচন ব্যক্তি নির্ভর নয়, এটি ধানের শীষ ও আদর্শের নির্বাচন। ভোটের মাধ্যমে জনগণের মতামত ব্যালট বাক্সে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে আনাই এই নির্বাচনের মূল লক্ষ্য।”

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা–৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। তিনি বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতির মাধ্যমেই এই অপপ্রচার রুখে দিতে হবে।”

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে সভায় তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করা, নির্বাচনকালীন কৌশল ও দলীয় কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা–২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
৫৮৩ বার পড়া হয়েছে