ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা নগরীতে সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড, ৪ পরিবারের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
23

খুলনা নগরীর টুটপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে চারটি পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে। আজ ২ এপ্রিল দুপুর আনুমানিক ১ টা ৩০ মুনিটের দিকে ৯৪ সাউথ সেন্ট্রাল রোডস্থ তাসলিমা ভিলা শাহী মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানাযায়, সিদ্দিকুর রহমানের আধাপাকা টিনসেড বাড়িতে আগুনের সুত্রপাত হলে তা ছড়িয়ে পড়ে এবং ভাড়াটিয়াদের বসতঘর পুড়ে যায়। অগ্নিকান্ডে ভাড়াটিয়া হিমাংশু মন্ডলের নগদ ৯০ হাজার টাকা, জমির দলিল, ২০০ কেজি চা- পাতা, টেলিভিশন সহ ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তার ক্ষতির পরিমান প্রায় ৩ লাখ টাকা ধারনা করা হচ্ছে।

এছাড়া আরিফ শেখের আসবাবপত্র পুড়ে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আনারুল ও এনামুল শেখের ঘরেও আগুনে সব পুড়ে যায়, যার মধ্যে এনামুল শেখের ক্ষতি হয়েছে আনুমানিক ৮০ থেকে ৯০ হাজার টাকা। খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্টেশন অফিসার জাকির হোসেনের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পরই দুপুর দুইটার দিকে খুলনা সদর থানার এ এস আই কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলা বা (ডায়েরি) দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানাগেছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
৫০৬ বার পড়া হয়েছে