ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা থেকে রহস্যজনক নিখোঁজ সুজনের সন্ধান মিলল ঢাকায়

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
53

খুলনার আলোচিত নিখোঁজ ব্যবসায়ী কাজী নিজামুদ্দিন সুজনকে রহস্যজনকভাবে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ৩ মার্চ গভীর রাতে তাকে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকার একটি মসজিদ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, সুজনের বাবা কাজী আব্দুস সোবহান।

তিনি এ প্রতিবেদকে বলেন, মঙ্গলবার ৩ মার্চ গভীর রাতে ভাঙ্গা এলাকার এক ব্যক্তি কল দিয়ে জানায়। একটি মসজিদ থেকে ছেলেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শারিরীক অবস্থা কিছুটা উন্নতি হলে তাকে ঢাকার বাড়িতে রাখা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এ মুহুর্তে তার বিশ্রামের প্রয়োজন। সুস্থ হলে তাকে খুলনায় আনা হবে।

বিস্তারিত পরে জানানো হবে বলে ও সুজনের বাবা জানান। খুলনা পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, সকালে সুজনের বাবা কাজী আব্দুস সোবহান ফোন করে ছেলে উদ্ধার হওয়ার বিষয়টি অবগত করেছেন।তবে সে কিভাবে উদ্ধার হলো এ বিষয়ে এই মুহুর্তে বিস্তারিত বলা যাচ্ছে না।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
৫২৫ বার পড়া হয়েছে