ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা আফিলগেটে ট্রেন – প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৪ জন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
22

খুলনা আফিলগেট এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাইভেট কার ও ট্রেনের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আজ বিকাল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত দুইজন বর্তমানে নগরীর বেসরকারি সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

খানজাহানআলী থানার অফিসার ইনচার্জ ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মশিয়ালি থেকে ক্রিকেট প্রাক্টিস শেষে শিরোমনি এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন চার যুবক প্রাইভেট কার যোগে।

এসময় আফিল গেট এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের সঙ্গে এ সংঘর্ষ ঘটে। আহতরা হলেন- অমিত(২০), সামি(২৫), আইনুল দিপু(২৩) ও মিম(২২)। এরা প্রত্যেকেই শিরোমনি এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানাগেছে।

আহতদের মধ্যে অমিত ও সামিকে নগরীর বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন। তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত ট্রেন ও গাড়ির দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুর্ঘটনার কারন ও দায় নিশ্চিতে আরোও তদন্ত চলছে। এদিকে সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
৫০৮ বার পড়া হয়েছে