খুলনায় বর্নাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

খুলনায় উদ্ধোধন অনুষ্ঠান, বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা সহ নানা কর্মসুচির মধ্য দিয়ে আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন, মহিলা অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ”
আজকের প্রতিপাদ্য, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী কন্যার অধিকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে খুলনা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, নারীদের অবহেলার কোন সুযোগ নেই।প্রতিবছরের ন্যায় এবারও সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে। তিনি বলেন, সমাজে বৈষম্য পুরুষের সঙ্গে নয় বরং নারীদের সঙ্গেই ঘটে। তাই নারীদের কেবল মা, বোন বা স্ত্রী হিসেবে না দেখে প্রথমত একজন মানুষ হিসেবে ভাবতে হবে।
তিনি আরো বলেন, নারীদের শ্রমের সঠিক মুল্যায়ন নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। নারীদের প্রতি শুধু সমবেদনা দেখালে হবে না, তাদের সকল অধিকার নিশ্চিত করতে হবে। প্রতিটি কর্মক্ষেত্রে নারীদের জন্য ” কমফোর্ট রুম ব্যবস্থা” রাখা হলে নারী কর্মীরা ব্যক্তিগত প্রয়োজন মেটাতে যেমন স্বাচ্ছন্দ বোধ করবেন, তেমনি নিরাপদ পরিবেশে দাপ্তরিক কাজও আরোও সুন্দরভাবে করতে পারবেন।
খুলনা জেলা প্রশাসক আ,স,ম জামসেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মাসাসের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু।
স্বাগত বক্তব্যে রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ( অতিরিক্ত দায়িত্বে) সুরাইয়া সিদ্দিকা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে আন্তর্জাতিক নারী দিবসের কর্মসুচির উদ্ধোধন করেন, খুলনা বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। পরে তার নেতৃত্বে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কালেক্টরেট প্রাঙ্গনে এসে শেষ হয়। এতে নারী সংগঠন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।


























