খুলনায় নতুন জেলা প্রশাসক হুরে জান্নাতের যোগদান

আজ ২ এপ্রিল দুপুরে খুলনা জেলার নতুন জেলা প্রশাসক ( ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হুরে জান্নাত। তিনি সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ,স,ম জামাসেদ খোন্দকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
হুরে জান্নাত বিসিএস ( প্রশাসন) ২৭তম ব্যাচের একজন অভিজ্ঞ কর্মকর্তা। খুলনার জেলা প্রশাসক হিসেবে যোগদানের আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে উপসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য হুরে জান্নাতের নিজ বাড়ি দিনাজপুর জেলায়।
ট্যাগস :



















