ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ধাওয়া দিয়ে অস্ত্র সহ শুটারকে ধরে পুরস্কার পেলেন সেই টিআই মাহমুদ

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
40

খুলনার রুপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সাবেক আহবায়ক মাসুম বিল্লাহকে হত্যার পর পালানোর সময় ধাওয়া দিয়ে অস্ত্রসহ শুটারকে আটকের ঘটনায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ পরিদর্শক মাহমুদ আলমকে পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল কেএমপির হেডকোয়ার্টার্সে তাকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মাদ জাহিদুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার ( দক্ষিন) মোহাম্মদ তাজুল ইসলাম। এরআগে বুধবার রাত ৯ টার দিকে মহানগরীর ডাকবাংলা মোড়ে বাটা শো- রুমের ভেতরে ঢুকে মোঃ মাসুম বিল্লাহকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিস্তল দিয়ে গুলি করে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ পরিদর্শক মাহমুদ আলম তাৎক্ষনিক সাহসী ভুমিকা গ্রহণ করে জনসাধারণের সহযোগীতায় সন্ত্রাসী অশোক ঘোষকে (৩৮) একটি বিদেশি পিস্তলসহ আটক করেন।

এঘটনায় সন্ত্রাসী গ্রেফতারে অসীম সাহসীকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় তাকে এই পুরস্কার প্রদান করা হয়। আটকের ঘটনার বর্ননা দিয়ে ট্রাফিক পুলিশ পরিদর্শক মাহমুদ আলম বলেন, নগরীর ডাকবাংলা মোড় থেকে লোকজন দৌড়ে আসছিল। শুনেছি গুলি করেছে। এসময় দেখি বাটার শোরুমের ওদিক থেকে একজন রাস্তার মাঝদিয়ে যাচ্ছে এবং কোমরে একটি পিস্তল গুজে রাখছে। এটি দেখে তাকে ধাওয়া করি। স্থানীয় লেকজনকে বলি তাকে ধরেন, আমি পুলিশ। এ কথার শোনার পর লোকজন তাকে ধরে। আমি গিয়ে তাকে পিস্তল সহ কোমর ধরে ফেলি। লোকজনকে বলি, আমি পিস্তল ধরেছি, তাকে জাপটে ধরেন যেন ছুটে পালাতে না পারে। পরে আরো ৩ জন সার্জেন্ট এগিয়ে আসলে লেকজনের সহায়তায় তাকে ধরে আনি।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৩৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
৫২০ বার পড়া হয়েছে