খুলনায় গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ মার্চ সকালে খুলনা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ,স,ম জামসেদ খোন্দকার। সভার শুরুতে ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গনহত্যার শিকার সকল শহিদের স্মরনে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতি জেলা প্রশাসক বলেন, নিরস্ত্র বাঙালিদের নিশ্চিহ্ন করতে পাকিস্তানি সামরিক বাহিনী ১৯৭১ সালের এই দিনে ঢাকা সহ সারাদেশে গনহত্যা চালায়, যা আমরা ” কালো রাত” হিসেবে জানি। যারা এ ধরনের অপরাধ করে তারা শেষ পর্যন্ত পরাজিত শক্তিতে পরিনত হয়। জন্মভুমির জন্য আত্মত্যাগ শহিদি মর্যাদা এনে দেয়। দেশপ্রেম, মানবপ্রেম ও সেবা ব্রত ধারণ করে সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিতান কুমার মন্ডল, কেএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মাদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) শেখ ইমরান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম প্রমুখ বক্তব্যে রাখেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গনহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতি চারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর সকল মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসানালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।



















