ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় আইসক্রিমের লোভে ডেকে নিয়ে শিশু হত্যা, খেজুর বাগান থেকে মরদেহ উদ্ধার

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
18

খুলনায় আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর নগরীর হরিনটানা থানাধীন সাচিবুনিয়া এলাকার একটি খেজুর বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জান্নাতুল মাওয়া খুলনা নগরীর লবণচরা থানার রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহজালালের মেয়ে।

পুলিশ জানায়, সোমবার দুপুরে মাওয়া তার বাবা-মায়ের সঙ্গে ছোট মামার বিয়ের দাওয়াতে অংশ নিতে সাচিবুনিয়া মোহাম্মাদপুর এলাকায় যায়। সেখানে পরিচিত এক ব্যক্তি (দাদা পরিচয়ে) তাকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়।

দীর্ঘ সময় ধরে মেয়ে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে মা ফোন করলে ওই ব্যক্তি জানায়, মাওয়া আইসক্রিম খাচ্ছে এবং আসতে দেরি হবে। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ মোঃ তুহিনুজ্জমান জানান, রাত প্রায় ২টার দিকে পুলিশ ও পরিবারের সদস্যদের সহযোগিতায় হরিনটানা গেট সংলগ্ন সাচিবুনিয়া এলাকার একটি খেজুর বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে একটি দড়ি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দড়ি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করা হচ্ছে না। তাকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৫০৬ বার পড়া হয়েছে