ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক নেতা, সাংবাদিক ও পেশাজীবীদের অংশগ্রহণ

খালেদা জিয়ার স্মরণে খুলনায় এমইউজের শোকসভা অনুষ্ঠিত

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
147

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে খুলনায় আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা বলেছেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অন্যতম স্থপতি এবং উদার নেতৃত্বের প্রতীক। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে উত্তরণের যে ঐতিহাসিক সূচনা তিনি করেছিলেন, জাতি চিরদিন তার কাছে ঋণী থাকবে।”

গতকাল খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), খুলনার উদ্যোগে আয়োজিত এই শোকসভায় বক্তারা আরও বলেন, “এই শোকসভা শুধু শোক প্রকাশের জন্য নয়, বরং তার রাজনৈতিক অবদান, গণতান্ত্রিক মূল্যবোধ ও উদার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানানোর একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।”

শোকসভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ক্ষমতায় থাকলে অনেক সময় নেতাদের মধ্যে অহংকার, দাম্ভিকতা ও কর্তৃত্ববাদী আচরণ দেখা যায়। কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এসবের প্রকাশ কখনো দেখা যায়নি। রাষ্ট্র পরিচালনা ও দলীয় নেতৃত্ব—উভয় ক্ষেত্রেই তিনি ছিলেন সহজ-সরল, সাদা-সিধে জীবনযাপনে অভ্যস্ত এবং সকলকে নিয়ে চলার মতো উদার মানসিকতার অধিকারী।

খুলনার উন্নয়নে তার অবদানের কথা উল্লেখ করে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী থাকাকালে খুলনার বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সরাসরি সময় দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক সিদ্ধান্ত ও জননিরাপত্তার বিষয়ে তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন। খুলনার সংসদ সদস্যদের সঙ্গে নিয়মিত বৈঠকের মাধ্যমে বরাদ্দ প্রদান ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তার ভূমিকা খুলনাবাসী আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

শোকসভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, বেগম খালেদা জিয়ার আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ ও উদার নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

শোকসভায় সভাপতিত্ব করেন এমইউজে খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত এবং শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এমইউজের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান।
সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা ও সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নুরের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৫৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
৫৮৯ বার পড়া হয়েছে