ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনি হলফনামায় নিজের স্থাবর ও অস্থাবর সম্পদের পূর্ণাঙ্গ বিবরণ

কোটি টাকার বেশি সম্পদের তথ্য দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

চেকপোস্ট ডেস্ক::
145

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা নির্বাচনি হলফনামায় তিনি নিজের স্থাবর ও অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

হলফনামা অনুযায়ী, ডা. শফিকুর রহমানের মোট সম্পদের আনুমানিক মূল্য এক কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা। তার হাতে নগদ রয়েছে ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা। পাশাপাশি তার মালিকানায় রয়েছে ১০ ভরি স্বর্ণ, যার মূল্য এক লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১১ দশমিক ৭৭ শতক জমির ওপর নির্মিত একটি ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা। এছাড়া তার নামে ২ একর ১৭ শতক কৃষিজমি রয়েছে, যার মূল্য ধরা হয়েছে ১৭ লাখ ৭১ হাজার টাকা।

পেশা হিসেবে তিনি নিজেকে চিকিৎসক উল্লেখ করেছেন। কৃষিখাত থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৩ লাখ টাকা।

অস্থাবর সম্পদের বিবরণীতে উল্লেখ করা হয়েছে, তার কাছে রয়েছে ৪৭ লাখ ২৫ হাজার ৮৩৪ টাকার বিভিন্ন সম্পদ। বন্ড, ঋণপত্র ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ারের মূল্য ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকা।

এছাড়া তার মালিকানায় রয়েছে দুই লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী, সাড়ে চার লাখ টাকা মূল্যের যানবাহন এবং ২ লাখ ৪০ হাজার টাকার আসবাবপত্র। হলফনামায় তিনি উল্লেখ করেন, তার নামে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ নেই।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম তার পক্ষে মনোনয়নপত্র ও হলফনামা জমা দেন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
৫৯৭ বার পড়া হয়েছে