ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েটের উপাচার্য হিসেবে প্রফেসর ড. মুহাম্মাদ মাছুদের দায়িত্ব গ্রহণ

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
13

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( কুয়েট) এর উপাচার্য ভাইস – চ্যান্সেলর হিসেবে ড. মুহাম্মাদ মাছুদ আজ ২৪ মার্চ দায়িত্ব গ্রহণ করেছেন।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাস্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমতিক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করবেন। দায়িত্ব গ্রহণের পর ড. মুহাম্মাদ মাছুদ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, কুয়েটকে একটি আধুনিক, দক্ষ ও বিশ্ব মানের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। এ লক্ষ্য অর্জনে তিনি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত সবাই নবনিযুক্ত উপাচার্যকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রসঙ্গত, প্রফেসর ড. মাছুদ পুর্বে কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হল প্রভোস্ট, সিআরটিএস – এর চেয়ারম্যান শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশ বিদেশের স্বনামধন্য জার্নাল সন্মেলনে দেড় শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং একাধিক বই ও বইয়ের অধ্যায় রচনা করেছেন। প্রফেসর মাছুদ ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি ( বিআইটি) খুলনা থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাস্ট্রের টেস্কাস বিশ্ববিদ্যালয়ে অ্যাট এল পাসো থেকে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৫০৪ বার পড়া হয়েছে