কুবিতে ভর্তি পরীক্ষার কেন্দ্রে অভিভাবক প্রবেশ নিষিদ্ধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের মধ্যে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার (২৮ জানুয়ারি) প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে শুধু পরীক্ষার্থীদের কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে। অভিভাবকদের কোন অবস্থাতেই কেন্দ্রের ভিতরে প্রবেশের অনুমতি নেই।
প্রক্টর বলেন, “এবারের ভর্তি পরীক্ষায় অভিভাবকরা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, এর আগে প্রশাসনিক অনুমতি অনুযায়ী অভিভাবকরা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারতেন।


























