ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুবিতে ভর্তি পরীক্ষায় লিও ক্লাবের মানবিক কার্যক্রম

কুবি প্রতিনিধি::
79

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করে লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি।

শুক্রবার (৩০ ‎জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সংগঠনটি এসব মানবিক কার্যক্রম পরিচালনা করেন

‎সরেজমিনে দেখা যায়, ভর্তি পরীক্ষার আগের দিন থেকে শুরু করে পরীক্ষার দিন পর্যন্ত ক্লাবের স্বেচ্ছাসেবক সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করেন। দূরবর্তী এলাকা থেকে আসা পরীক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা প্রদান, যাতায়াত সংক্রান্ত সহায়তা, প্রয়োজনীয় তথ্য প্রদান এবং যানজট নিয়ন্ত্রণে তারা সক্রিয় ভূমিকা রাখেন, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে ও সময়মতো পরীক্ষায় অংশ নিতে পারেন।

‎এ বিষয়ে লিও ক্লাব অফ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মো. সফিকুল ইসলাম বলেন, “ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আমাদের চেষ্টা ছিল কোনো পরীক্ষার্থী বা অভিভাবক যেন অনাকাঙ্ক্ষিত ভোগান্তির শিকার না হন। এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী সকল লিও সদস্যের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০১:৪৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
৫৪৮ বার পড়া হয়েছে