ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু আটক

সাজ্জাত হোসেন, কালিগঞ্জ::
10

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী ফাতেমা আক্তার মিতুকে (৩২) আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৭শে মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেনের দিক-নিদের্শনায় থানার এস আই কামরুল ইসলাম, এস আই ইব্রাহিম শেখ, এস আই হায়াতুর ও এ এস আই ইনসান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জীর বাড়ীতে অভিযান পরিচালনা করে। এ সময় নাহিদ দর্জীর স্ত্রী মাদক সম্রাজ্ঞী ফাতেমা আক্তার মিতুকে আটক করে। পরে তার বাড়ির রান্না ঘর থেকে মাটির নিচে ড্রামে লুকানো অবস্থায় ২ কেজি ওজনের ৯ পেকেট ও ১ কেজি ওজনের ২ পেকেটে মোট ১১ পেকেটে ২০ কেজি গাজা উদ্ধার করেন। সংবাদ লেখা পর্যন্ত থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় বাহাদুরশাদী ইউনিয়নের মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জীর বাড়ীতে অভিযান পরিচালনা করে তার স্ত্রী ফাতেমা আক্তার মিতুকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কালীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৫৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
৫০৪ বার পড়া হয়েছে