ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি

সাজ্জাত হোসেন, কালিগঞ্জ::
30

গাজীপুরের কালীগঞ্জে খ্রিষ্টান বাড়ীতে দুর্ধর্ষ ডাকতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বোয়ালী ভেটুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালী গ্রামের রবিন ডি কস্তার বাড়িতে দুই জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির কলাপসিকল গেটের তালা খুলে ঘরে প্রবেশ করে। এসময় রবিন ডি কস্তা ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির একটি রুমে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখে। পরে আলমারি ও সুটকেসের তালা ভেঙ্গে নগদ ২৯,৫০০ টাকা, দুটি হাত ঘড়ি, ১টি দামি মোবাইল নিয়ে যায়। রবিন কস্তার বড় বোন পূস্প কস্তা ঘরে ছিল না। পুস্প কস্তার সাথে মোবাইল ফোনে কথা বলে জানা যায়, পুস্প কস্তার ঘরের দরজা ভেঙ্গে স্বর্ণালঙ্কার সহ ঘরে থাকা অন্যান্য জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যায়।

ভুক্তভোগীর তথ্য মতে দুইজনের সাথে আরো লোক থাকতে পারে। এলাকার মানুষের ভাষ্য বহুবছর পর এই এলাকায় ডাকাতি হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনা স্থলে কালীগঞ্জ, কাপাসিয়া সার্কেল মোঃ আসাদুজ্জামান, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন পরিদর্শন করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, প্রাথমিক ভাবে তাদের ভাষ‍্য মতে ২ জন ডাকাত ছিল। তদন্ত চলছে বাকিটা তদন্তের মাধ্যমে বের হবে ডাকাত দলের সদস্য কতজন ছিল। এ বিষয়ে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে, মামলা নং ১৪(২)২৬

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
৫১৩ বার পড়া হয়েছে