ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে তরুণ প্রজন্মের সঙ্গে ফজলুল হক মিলনের মতবিনিময়

সাজ্জাত হোসেন, কালিগঞ্জ::
101

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়ীয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন শুক্রবার (২৩শে জানুয়ারি) বিকালে বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আসনের তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সভার স্লোগান ছিল: “তরুণ প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হউক”।

সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার। সভার সঞ্চালনা করেন ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী আবু বকর সিদ্দিক।

অন্যান্য বক্তারা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃষাণ সাহা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা আক্তার, কালীগঞ্জ বিডি ক্লিন সমন্বয়ক আশিক রহমান (সৈকত), কালীগঞ্জ মহিলা উদ্যোক্তা ফারজানা আক্তার পলি, ঢাকা বিভাগের এফ ফিল গবেষক মুফতী আব্দুল্লাহ আল মামুন, কালীগঞ্জ বাজারের তরুণ ব্যবসায়ী সাব্বীর আহমেদ, কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের প্রভাষক নুশরাত জাহান (মুনা), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজির শিক্ষার্থী রিহান, জুলাই যোদ্ধা রানা সরকার

প্রধান অতিথি একেএম ফজলুল হক মিলন বলেন, “অতীতে আমার ও আমার পরিবারের উপর হামলা বা মামলা হয়েছে, তা আমি সাধারণ ক্ষমা করেছি। কারণ ক্ষমা মহত্ত্বের লক্ষণ। নির্বাচিত হলে কালীগঞ্জে সবাই মুক্তভাবে বিচরণ করতে পারবে। আমি কালীগঞ্জকে শান্তিপূর্ণ, উন্নত পরিবেশ, উন্নত চিকিৎসা ও শিক্ষার মানসম্পন্ন একটি আধুনিক কেন্দ্র হিসেবে গড়ে তুলব। কালীগঞ্জকে আমি একটি গোলাপের বাগান হিসেবে দেখতে চাই। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিন।”

সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লুৎফর রহমান, মোন্তাজ উদ্দিন মাষ্টার, সালাহ উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন) প্রমুখ।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:২৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
৫৫৭ বার পড়া হয়েছে