ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে এলাকাবাসীর সহায়তায় ১৮২৪ ক্যান বিয়ার উদ্ধার, আটক ৩

সাজ্জদ হোসেন, কালিগঞ্জ::
65

গাজীপুরের কালীগঞ্জে শিল্প প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের রমরমা কারবার করে আসা ৩ জনকে, অবশেষে স্থানীয়দেয় সহয়তায় ১৮২৪ ক্যান বিয়ার সহ গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) দুপুরে পৌর ঘোনাপাড়া এলাকার পাথরঘাট সংলগ্ন চায়না বাংলা কংক্রিট অ্যান্ড ব্লক ইন্ডাস্ট্রির ভেতর থেকে প্রতিষ্ঠানের পণ্য পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান থেকে ৪২ কার্টুন অর্থাৎ ১৮২৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর থানার ফোরাক্কা এলাকার ফজলুর রহমানের পুত্র মোঃ মেহেদী হাসান (৩৪), সিলেট জেলার ছাতক থানার জৈন্তাপুর এলাকার নিজাম উদ্দিনের পুত্র নাজির হোসেন (২১) ও নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বাগলা এলাকার আব্দুল বারেকের পুত্র আমান উল্লাহ (৩৩)।

তদন্তকারীদের ধারণা মতে, এই শিল্প প্রতিষ্ঠানকে ঢাল হিসেবে ব্যবহার করে বহু দিন ধরেই গোটা কালীগঞ্জ, গাজীপুর ও টঙ্গী সহ ঢাকা শহরে মাদক সরবরাহের কাজ চলে আসছিল। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যই শেষ পর্যন্ত এই অভিযানকে সফল করে তুলেছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনার পর থেকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। গ্রেফতারের ভয়ে অনেকেই গা-ঢাকা দিয়েছে বলে জানা গেছে। তবে উদ্বেগের বিষয় কালীগঞ্জের নব নির্বাচিত সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন গত তিন দিন পূর্বে কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে বলে জানিয়েছন। কিন্তু ঘটনার পরপরই স্থানীয় দলীয় একাধিক প্রভাবশালী নেতা বিভিন্ন ভাবে তদবির শুরু করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। উদ্দেশ্য একটাই মাদকের উৎস যেন আড়ালেই থেকে যায়, আর হেফাজতে থাকা ব্যক্তিদের যেন ছেড়ে দেওয়া হয়। এই তদবির নিয়ে স্থানীয় মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন অভিযান ও মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান সম্পন্ন করে ৩ জনকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। মামলা নং ৩০, তারিখ- ২৬/০২/২০২৬।

এ সম্পর্কে কালীগঞ্জ ও কাপাসিয়া সার্কেল আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, এলাকাবাসী মিনি ট্রাকে বিপুল পরিমাণ বিয়ার সহ ৩ জনকে আটক করে থানায় খবর দিলে, থানার ওসি মো: জাকির হোসেন ও সেকেন্ড অফিসার মো: শামীম সহ পাঁচ জন অফিসার বিয়ার সহ আসামীদের গ্রেফতার করে। আমরা সিজার লিষ্ট করে মাদক, পরিবহনের মিনি ট্রাক সহ তিন জনকে পুলিশ হেফাজতে নিয়ে এসেছি।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:৩৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
৫৩৯ বার পড়া হয়েছে