ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কাঁচা মরিচের দাম ট্রিপল সেঞ্চুরি, বাজারে সবজির মূল্যবৃদ্ধি

চেকপোস্ট ডেস্ক::

ছবি: সংগৃহীত

177

কাঁচা মরিচের দাম আবারও ট্রিপল সেঞ্চুরি করেছে। রাজধানীর খুচরা বাজারে এক কেজি কাঁচা মরিচের দাম এখন প্রায় ৩২০ টাকার আশপাশে। সাধারণ ক্রেতারা ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনলে ৭৫-৮০ টাকা খরচ করতে হচ্ছে।

পাঁচ দিন আগে এক কেজি মরিচের দাম ছিল ২০০-২২০ টাকা। অর্থাৎ মাত্র কয়েক দিনে দাম প্রতি কেজিতে ১০০-১২০ টাকা বেড়েছে। আগস্টের মাঝামাঝি সময়ে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৩০০ টাকা ছাড়িয়েছিল।

মোহাম্মদপুরের কৃষি মার্কেটের বিক্রেতারা জানিয়েছেন, সম্প্রতি ভারী বৃষ্টি ও পূজার ছুটির কারণে দেশের মধ্যে কাঁচা মরিচ ও টমেটোর সরবরাহ কমেছে। এর ফলে বাজারে চাহিদা বেশি থাকায় দাম বাড়ছে।

শুধু মরিচ নয়; অন্যান্য সবজির দামও বাড়ছে। এক সপ্তাহে টমেটোর দাম কেজিতে ১০০ থেকে ১২০-১৫০ টাকা, বেগুন ৮০-১০০ টাকা থেকে ১২০-১৪০ টাকায়, আর তাল বেগুন কেজিতে ২২০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। পটোল, চিচিঙ্গা, ঝিঙে, ধুন্দুল, লাউ ৭০-৮০ টাকায় এবং কাঁকরোল, করলা, ঢ্যাঁড়স, বরবটি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে বিক্রি হওয়া প্রায় সব মরিচ ও টমেটো ভারত থেকে আমদানি করা হয়েছে। কিন্তু পূজার ছুটির কারণে আমদানি কমেছে। এছাড়া কয়েক দিন ভারী বৃষ্টির কারণে দেশীয় সবজির সরবরাহও কম।

মোহাম্মদপুরের বাসিন্দা সাইয়েদ হুদা বলেন, “সবজির দামে কোনো লাগাম নেই। মাত্র তিন-চার পদের সবজি কিনলেও খরচ ৪০০ টাকার ওপরে চলে যাচ্ছে।”

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০১:৩২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
৭৬২ বার পড়া হয়েছে