ঢাকা ১০:২৫ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে গেলেন তারেক রহমান

চেকপোস্ট ডেস্ক::
120

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে। মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, কিছু সময় হাসপাতালেই কাটানোর পর তারা গুলশানের বাসায় ফেরেন।

তারেক রহমান ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে পরিবারসহ দেশে ফেরেন। বিমানবন্দর থেকে তিনি ঢাকার ৩০০ ফুট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন এবং এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখেন। পরের দিন তিনি ভোটার হওয়ার কাজ সেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরীফ ওসমান হাদিকে শ্রদ্ধা জানান।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভার ও কিডনির জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস ও সংক্রমণজনিত সমস্যা। ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’ স্থানান্তর করা হয়।

চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানায়, “শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমা এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি হওয়ায় তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে।”

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
৫৯২ বার পড়া হয়েছে