ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এখনই অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না সরকার: ববি হাজ্জাজ

চেকপোস্ট ডেস্ক::
17

এখনই অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, সরকার এখনই অনলাইনের দিকে যাচ্ছে না এবং কেবিনেট অনলাইন নিয়ে বড়ভাবে চিন্তা করছে না।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষাখাতে যে ব্যয়গুলো করা হবে সেগুলো কীভাবে কার্যকর করা যায়, সে জন্যই পরিদর্শন চলছে।

তিনি আরও বলেন, মে-জুন মাস নাগাদ সারা দেশব্যাপী জেলা-উপজেলার প্রাথমিক স্কুলগুলোও পরিদর্শন করা হবে। সামনে এই খাত নিয়ে বিশাল পরিকল্পনা আসছে।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষাখাতে অতীতের যে কাজগুলো আটকে আছে, সেগুলোও কীভাবে এগিয়ে নেয়া যায় এবং সেগুলো যাতে কার্যকর করা যায় সেই লক্ষ্যে কাজ করা হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
৫০৬ বার পড়া হয়েছে