ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

চেকপোস্ট ডেস্ক::
11

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে কমলগঞ্জের ভানুগাছ ও শমসেরনগর রেলস্টেশনের মধ্যবর্তী কালীপুর গ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ স্টেশন অতিক্রম করার পরপরই এর লোকোমোটিভ (ইঞ্জিন) এর নিচ থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেন, যার ফলে বড় ধরনের কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি সেখানেই আটকা পড়ে।

ভানুগাছ রেলস্টেশন মাস্টার গৌরপ্রসাদ দাশ পলাশ বলেন, ভানুগাছ স্টেশন পার হওয়ার পর ট্রেনের ইঞ্জিনের মবিল চুইয়ে পড়ে আগুন লেগে যায়। এতে লোকোমোটিভ ইঞ্জিনটি পুরোপুরি বিকল হয়ে পড়ে। ফলে ট্রেনটি লাইনের ওপর আটকা পড়ায় এই মুহূর্তে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি জানান, বিকল্প ইঞ্জিন আসার প্রক্রিয়া চলছে। সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালে আটকে পড়া ট্রেনটিকে সরিয়ে নেওয়া হবে এবং এরপরই সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৪৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
৫০৪ বার পড়া হয়েছে