ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানি ড্রোন হামলায় কুয়েতের তেলক্ষেত্রে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

চেকপোস্ট ডেস্ক::
15

ইরানের ড্রোন হামলায় কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের বিভিন্ন তেল স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

প্রতিবেদন অনুযায়ী, হামলার ফলে একাধিক কার্যক্রম পরিচালনাকারী স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত দমকল বাহিনী মোতায়েন করা হয়, যাতে তা আশপাশের স্থাপনায় ছড়িয়ে না পড়ে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, কুয়েতের জ্বালানি অবকাঠামোয় এ হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও তীব্র করে তুলতে পারে এবং বৈশ্বিক তেলবাজারে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

এদিকে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে আমেরিকার বিশেষ অভিযানকে ব্যর্থ বলে দাবি করেছে ইরান। এর আগে রোববার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সাহসী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।

ট্রাম্পের দাবির পরই ওই অভিযানকে ব্যর্থ দাবি করে ইরান সরকার এবং দেশটির গণমাধ্যম। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়ার মুখপাত্র এক বিবৃতিতে এই অভিযানকে ব্যর্থ দাবি করেন।

তিনি জানান, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী মরিয়া হয়ে প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় ইরানি বাহিনীর প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, এই অভিযানের সময় মার্কিন ও ইরানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। এদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারের বিশেষ অভিযানের কথা পোস্ট করে যুক্তরাষ্ট্র তাদের পরাজয় ঢাকার চেষ্টা করছে।

সূত্র: আল-জাজিরা

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
৫০৩ বার পড়া হয়েছে