ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইবি’র বায়োটেক অ্যাসোসিয়েশন -এর নতুন কমিটি ঘোষণা

ববি প্রতিনিধি::
17

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক পরিচালিত ‘বায়োটেক এসোসিয়েশন’ (২০২৫-২৬) শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে একই বিভাগের অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল ও সাধারণ সম্পাদক একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসান নির্বাচিত হয়েছেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

কমিটির মডারেটর হিসেবে অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম, সহ-সভাপতি মিনহাজুল আবেদীন হৃদয় (এম.এসসি), যুগ্ম-সম্পাদক মো. ইরহাম ইবনে কবির, কোষাধ্যক্ষ অভিনন্দন পল সীমান্ত, সাংগঠনিক সম্পাদক মো.আব্দুল মোমেন, সাংস্কৃতিক সম্পাদক উম্মে হাবিবা হাফসা, ইভেন্ট ও আউটরিচ সম্পাদক মো. ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক হাসিবুর রহমান, ক্রীড়া সম্পাদক
এস এম জিকরুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য শায়লা আক্তার তুম্পা (এম.এসসি),
মোছা. রিমা আক্তার, মোছা. সুমনা জান্নাত শেফা, মোছা. মারজিনা আক্তার মারিয়া, কানিজ ফাতেমা জান্নাতি, মো. মিনুল হাসান নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল বলেন, “বায়োটেক অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নতুন কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, গবেষণামুখী কার্যক্রম এবং দক্ষতা বৃদ্ধিতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। শিক্ষকদের দিকনির্দেশনা ও সহযোগিতায় বায়োটেকনোলজি বিষয়ক সেমিনার, ওয়ার্কশপ এবং সহশিক্ষা কার্যক্রম আরও সক্রিয় করা হবে। সম্মিলিত প্রচেষ্টায় বায়োটেক অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করছি। সকলের সহযোগিতা ও পরামর্শ আমাদের পথচলাকে আরও এগিয়ে নেবে।”

উল্লেখ্য, বায়োটেক অ্যাসোসিয়েশন ইবি’র একটি অরাজনৈতিক, অলাভজনক ও শিক্ষা-কল্যাণমূলক সংগঠন। সংগঠনটির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন, গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা প্রদান, বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল চেতনা বিকাশ, এবং সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রকাশনার আয়োজনের মাধ্যমে জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি করা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:১৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
৫০৭ বার পড়া হয়েছে