ইবিতে ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’র নেতৃত্বে ফয়সাল-রায়হান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আমির ফয়সাল এবং সদস্য সচিব হিসেবে একই বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রায়হান কবির মনোনীত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন জহিরুল ইসলাম, মাহাদী হাসান, ইয়াসিন আরাফাত, রোকনুজ্জামান হুমাইদী, ইশতিয়াক আহমেদ ও জাহিদ হাসান।
সদস্য হিসেবে আলিনুর রহমান বাঁধন, ফারদিন মোহাম্মদ, শাকিল সরদার, আশরাফুল ইসলাম, সাজ্জাত হোসেন তামিম, গোলাম মোস্তফা আমম, মো. নাঈম, মাসুদ রানা, সৌরাভ হোসেন, রাকিব হোসেন, মো. আব্দুল্লাহ, আব্দুল বারী, রাশেদুল ইসলাম, গোলাম মাওলা, আব্দুল্লাহ আল-মামুন, মাহাফুজুর রহমান, হাদিউজ্জামান, ওসমান আলী, সাজিদ আকন্দ, মাহবুব, মহিন, যুবায়ের রহমান, তরিকুল ইসলাম, ইমরান আলী ও আব্দুর রহমান মনোনীত হয়েছেন।
নব মনোনীত সদস্য সচিব রায়হান কবির বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছি। এসব কার্যক্রমকে আরও সুসংগঠিত ও টেকসই করার লক্ষ্যে সংগঠনটিকে একটি প্রাতিষ্ঠানিক ও স্থায়ী কাঠামোর আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে সমাজের অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ শিক্ষার্থীদের মানবিক কাজে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য।”
উল্লেখ্য, এর আগে সংগঠনের অধীনে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য এ পর্যন্ত দুইটি ফুড প্রজেক্ট, দুইটি ওয়াটার প্রজেক্ট এবং একটি নগদ অর্থ বিতরণ প্রজেক্ট সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এসব কার্যক্রমে মোট ব্যয় হয়েছে প্রায় ১,৬০০ মার্কিন ডলার। উক্ত প্রকল্পগুলোর মাধ্যমে প্রায় দেড় শতাধিক পরিবার প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছে বলে জানা যায়।


























