ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে সিসিআরটিবি এর উদ্যোগে ‘ক্যান্সার সচেতনতা কার্যক্রম-২০২৬’ কর্মসূচি অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি::
82

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি)-এর উদ্যোগে এএসএম স্টুডেন্ট চ্যাপ্টার ইবি- এর সহযোগিতায় “ক্যান্সার সচেতনতা কার্যক্রম-২০২৬” কর্মসূচি আয়োজন করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচির অংশ হিসেবে ইবনে সিনা বিজ্ঞান ভবন থেকে একটি র‍্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পুরষ্কার বিতরণীর মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলি সাবিনা আজহার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিসিআরটিবি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুস্তাক ইসনে আইয়ুব।

প্রধান অতিথি অধ্যাপক ড. বাবলি সাবিনা আজহার বলেন, “ক্যান্সার প্রতিরোধে সচেতনতার পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। তাজা শাক-সবজি, ফলমূল ও পুষ্টিকর খাবার গ্রহণ এবং প্রক্রিয়াজাত ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। সুস্থ খাদ্যাভ্যাস গড়ে তুললেই ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।”

উল্লেখ্য, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, সুন্দর জীবনযাত্রার প্রচার করা এবং শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা গড়ে তোলা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৪:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
৫৫৩ বার পড়া হয়েছে