ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে পবিত্র রমাদন উপলক্ষে ‘বরকতের বারিধারা’ সাংস্কৃতিক অনুষ্ঠান

ইবি প্রতিনিধি::
83

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’ -এর উদ্যোগে ‘বরকতের বারিধারা’ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি শুরু হওয়ার পূর্বে বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করে বটতলায় শেষ করে।

অনুষ্ঠানে হামদ, নাত ও রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন ইসলামী নাশিদ পরিবেশন করে এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এখানে উপস্থিত ছিল।

অনুষ্ঠানটির পরিচালক আবু সুফিয়ান বলেন, “পবিত্র মাহে রমজান আগমন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান “রহমতের বারিধারা” আমরা ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট আজকের এই আয়োজনের মাধ্যমে সবাইকে জানাতে চাই রমজানের এই সুধা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সকল ধরনের পাপাচার অশ্লীলতা থেকে মানুষ দূরে থাকুক কোরআনের আলোয় মানুষ জীবন গড়ুক। সুস্থ সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সবার মাঝে এই প্রত্যাশায়।”

উল্লেখ্য, ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’ ইবি’র একটি ইসলামী সাংস্কৃতিক সংগঠন। এ সংগঠনটি ইসলামী সংস্কৃতি লালন করে এবং বিভিন্ন সময় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
৫৪৭ বার পড়া হয়েছে