ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমিয়াল গ্রুপের কর্ণধারের উদ্যোগে ২ হাজার পরিবারে রমজানের উপহার সামগ্রী বিতরণ

সাজ্জাত হোসেন, কালিগঞ্জ::
80

সৌদি আরবের ব্যবসায়ী আমিয়াল গ্রুপের কর্ণধার প্রবাসী ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়ার উদ্যোগে ২ হাজার পরিবারে পবিত্র রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী গ্রামে ইয়াছিন মিয়ার নিজ বাড়িতে শনিবার (২১শে ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী, অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল ২ হাজার পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও, মুনশুরপুর, দড়িসোম, দেওয়ালেরটেক, টেকপাড়া, তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণসোম, বঙ্গবন্ধু, দক্ষিণ ভাদার্ত্তী, রূপগঞ্জের দাউদপুর, বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া, জামালপুর ইউনিয়নের ছৈলাদী, কলাপাটুয়া ও দালানবাজার এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে এক লিটার তেল, এক কেজি ছোলা, এক কেজি মুড়ি, তিন কেজি আলু ও দুই কেজি পেয়াজ একসাথে করে উপহার সামগ্রী হিসাবে বিতরণ করা হয়েছে।

উপহার সামগ্রী বিতরণের পূর্বে ইয়াছিন মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মুফতি আল-মামুন, শোয়েব আহমেদ, মাওলানা সানাউল্লাহ ও শাহা জালাল প্রমুখ। এসময় ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়া বলেন, দীর্ঘ ২৬ বছর যাবত আমি সৌদি আরবে অবস্থান করছি। ১০ বছর ধরে এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের দুঃখ-দুর্দশা ও অভাব সামান্য লাঘব করার জন্য সাহায্য সহযোগিতা করে আসছি। আল্লাহ আমাকে যতটুকু অর্থ-সম্পদ দান করেছেন তা থেকে আমি আমার সামর্থমতো দান-ছদকা করছি। আমি চাই এলাকায় যারা ধনবান রয়েছেন তারাও যেন আমার মতো এলাকার অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
৫৫১ বার পড়া হয়েছে