ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমরা ইসলাম ধারণ ও পালন করি হৃদয়ে : শামা ওবায়েদ

সালথা প্রতিনিধি:;
143

ফরিদপুর-২ সালথা নগরকান্দা আসনে প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন আমরা ইসলাম ধারণ ও পালন করি হৃদয়ে। মাথা থেকে পা পর্যন্ত আমাদের ইসলাম। আমরা ইসলাম বিক্রি করে খাই না। ইসলামের সব চেয়ে বড় শিক্ষা হচ্ছে মানবতার শিক্ষা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত ধানের শীষের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমানের সন্তান হিসেবে আমি কথা দিতে পারি আপনাদের কাছে আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমার একটাই চাওয়া আপনারা ভালো থাকবেন।

তিনি বলেন, আপনারা যদি আমাকে একটা ভোট দেন আমি আপনাদের বোন ও মেয়ে হিসেবে আমৃত্যু আপনাদের পাশে থাকব। আপনাদের জন্য কাজ করব। আমার কোনো স্বার্থ নেই। আমার আব্বা কোনোদিন স্বার্থ দেখেননি। তিনি সবাইকে বুকে টেনে নিয়েছেন।

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বরের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর হক টুলু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, প্রচার সম্পাদক মোঃ নাসির মাতুব্বর, সাবেক দপ্তর সম্পাদক আবুল বাশার, বিএনপি নেতা এনামুল হোসেন তারা মিয়া, আব্দুর রব মাতুব্বর, কামরুজ্জামান আলী, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, মাফুজ খান, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম রাজ প্রমুখ। এ ছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
৬১০ বার পড়া হয়েছে