ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ জমি দখল ও হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে নোমান গ্রুপের প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

হুমায়ুন কবির, ঢাকা::
27

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি-তে আজ (১ এপ্রিল ২০২৬) সকালে এক সাংবাদিক সম্মেলনে গাজীপুরের টঙ্গী এলাকার একটি শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল, জালিয়াতি এবং ওই জমি বন্ধক রেখে হাজার হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নেওয়ার গুরুতর অভিযোগ তোলা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হাসাননগর এলাকার বাসিন্দা মো. কাজল সরকার। তিনি নিজেকে গাজীপুর মৌজার ১৮৫৩৭ নম্বর সাব-কবলা দলিলভুক্ত জমির মূল মালিক মরহুম আহাম্মদ আলী সরকার (সাবেক এমএনএ)-এর ওয়ারিশদের নিবন্ধিত পাওয়ার অব অ্যাটর্নিপ্রাপ্ত প্রতিনিধি ও সংশ্লিষ্ট মামলার বাদী হিসেবে দাবি করেন।

তিনি অভিযোগ করেন, গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় তাদের বৈধ মালিকানাধীন প্রায় ২৩১০ শতাংশ (প্রায় ২১.১ একর) জমি কোনো বৈধ দলিল ছাড়াই জোরপূর্বক দখল করে রেখেছে নোমান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস। ওই জমিতে অবৈধভাবে কারখানা স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এছাড়া, জমিটির ওপর ভুয়া নামজারি বা খারিজ করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়। এ বিষয়ে ইতোমধ্যে তিনটি খারিজ বাতিলের মামলা (নং ৬৬৬, ৬৬৭ ও ৬৭১) দায়ের করা হয়েছে। পাশাপাশি জমি উদ্ধারের লক্ষ্যে গাজীপুরের দ্বিতীয় যুগ্ম জজ আদালতে উচ্ছেদ মামলা (নং ১০/২০২৬) চলমান রয়েছে।

সাংবাদিক সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বিতর্কিত এই জমিকে ব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকার ঋণ গ্রহণ করা হয়েছে, যা একটি বড় ধরনের আর্থিক জালিয়াতির ইঙ্গিত দেয়। এ ঘটনায় দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ এনে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত বক্তব্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৩৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
৫১১ বার পড়া হয়েছে