ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে বসানো গরুর হাটে উচ্ছেদ অভিযান

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর::
59

জামালপুর পৌর এলাকার ডাকপাড়ায় আদর্শ কল্যাণ সংস্থার নামে অবৈধভাবে বসানো গরুর হাটে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা ও পৌর প্রশাসন। অভিযানে হাটের সব অস্থায়ী স্থাপনা ভেঙে দিয়ে হাটটি বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে হাট কমিটির লোকজন পালিয়ে যান।

শনিবার (১৪ মার্চ) বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার। জেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে হাটে নির্মিত বিভিন্ন অস্থায়ী ঘর, বাঁশের কাঠামো ও সাইনবোর্ড অপসারণ করা হয়।

একই সময় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত গরু বিক্রেতাদের গরুসহ নিরাপদে হাট এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় এবং ভবিষ্যতে অনুমতি ছাড়া ওই জায়গায় কোনো ধরনের হাট না বসানোর জন্য সতর্ক করা হয়।

হাটে আগত কয়েকজন গরু বিক্রেতা অভিযোগ করেন, তারা জামালপুর থেকে গরু নিয়ে শেরপুর ব্রীজপাড় হাটে যাচ্ছিলেন। পথে ডাকপাড়া নতুন রাস্তার মোড়ে পৌঁছালে লাঠিসোঁটা হাতে একদল লোক তাদের গতি রোধ করে এবং গরু বোঝাই গাড়িগুলো ওই অবৈধ হাটে নিতে বাধ্য করে।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, যারা তাদের কথা না শুনেছে তাদের মারধর ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার সাংবাদিকদের বলেন, জামালপুর শহরের ডাকপাড়ায় অবৈধভাবে বসানো গরুর হাটটি উচ্ছেদ করা হয়েছে। অভিযানে জামালপুর পৌরসভা, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

এর আগেও হাট পরিচালনাকারীদের সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্কতা উপেক্ষা করে পুনরায় হাট বসানোর কারণে এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে আবার অবৈধভাবে হাট বসালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:১৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
৫৩৯ বার পড়া হয়েছে