ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কিছু অঞ্চলে ৬ মিনিটের বেশি রাতের মতো অন্ধকার সৃষ্টি করবে

২০২৭ সালের শতাব্দীর দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণ

বিশেষ প্রতিনিধি::
208

২০২৭ সালের ২ আগস্ট বিশ্ববাসী এক বিরল মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করবে। শতাব্দীর দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণের সময় পৃথিবীর কিছু অঞ্চলে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত সূর্যের আলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। চাঁদ সূর্যকে ঢেকে দেওয়ায় দিনের বেলাতেও চারপাশে নেমে আসবে গভীর অন্ধকার।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যগ্রহণের পথ পূর্ব আটলান্টিক থেকে শুরু হয়ে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে থাকবে। মরক্কো ও দক্ষিণ স্পেন থেকে আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়া পর্যন্ত এই দৃশ্য দেখা যাবে।

বিশেষ করে মিশরের লাক্সর ও আসওয়ান অঞ্চলে পূর্ণ সূর্যগ্রহণের সময় সবচেয়ে দীর্ঘ থাকবে। ওই সময় আকাশে অদ্ভুত নীরবতা নেমে আসবে এবং দিনের আলো প্রায় পুরোপুরি হারিয়ে যাবে।

পুরো সূর্যগ্রহণের প্রক্রিয়া আংশিক গ্রহণ শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। এই দীর্ঘ সময়ের কারণে ঘটনাটি ২১ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে বিশ্বের সব জায়গা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। সৌদি আরব, উত্তর আফ্রিকা ও ইউরোপের কিছু অংশের মানুষ এটি প্রত্যক্ষ করতে পারবেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও এশিয়ার অধিকাংশ দেশ সূর্যগ্রহণের বাইরে থাকবে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
৬২৫ বার পড়া হয়েছে