শিবপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোটের প্রস্তুতি হিসেবে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ফারজানা ইয়াছমিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ ও শিবপুর উপজেলা নির্বাচন অফিসার সুমা যাদব।
উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া, সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং প্রিজাইডিং অফিসারগণ।
শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম কর্মশালার সঞ্চালনা করেন।


























