ঢাকা ১০:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জানাজায় শত শত মুসল্লির অংশগ্রহণ

শায়েস্তাগঞ্জে সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুরের মায়ের দাফন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি::
128

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মরহুম সৈয়দ কমর উদ্দিন ওরফে মামুদ মিয়ার সহধর্মিণী এবং শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুরের মাতা রওশন আরার দাফন সম্পন্ন হয়েছে।

মরহুমা রওশন আরা (৮৫) গত মঙ্গলবার দিবাগত রাত বুধবার (১৪ জানুয়ারি) রাত ১টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরের দাউদনগর গ্রামের মধ্যম সাহেব বাড়িতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে দাউদনগর গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ মরহুমার বাড়িতে ছুটে আসেন। এ সময় অনেক আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী কান্নায় ভেঙে পড়েন।

বুধবার (১৪ জানুয়ারি) বাদ জোহর দাউদনগর সাহেব বাড়ি শাহী ঈদগাহ মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার শত শত মুসল্লি অংশগ্রহণ করেন।

জানাজা শেষে দাউদনগর মধ্যম সাহেব বাড়ির অধীনস্থ শাহ সৈয়দ হাসান উল্লা ওরফে শাহ সৈয়দ নাসির প্রকাশ ছাওয়ালপীর বা জিন্দা শিশু পীর বা ছাওয়ালপীর (রহ.)-এর পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:২১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
৫৮৪ বার পড়া হয়েছে