ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া অজ্ঞাত যুবক উদ্ধার

স্টাফ রিপোর্টার::

ছবি: সংগৃহীত

79

হবিগঞ্জের মাধবপুরে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া এক অজ্ঞাত যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের চেঙ্গার বাজার এলাকার রেললাইন সংলগ্ন রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার মুখে এক যুবককে মারাত্মক আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। আহত যুবক জানান, ৪-৫ জন ব্যক্তি তাকে ট্রেনের ভেতর মারধর করে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়।

তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় এক বাসিন্দা আল মাসুদ লোকমান মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) গোলাম মোস্তফা বলেন, “ঘটনার তদন্ত চলছে। আহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে কাজ করা হচ্ছে।”

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৪:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
৭০৬ বার পড়া হয়েছে