ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটবাসী তাঁকে স্বাগত জানাতে বেরিয়েছে হাজারের মতো নেতা-কর্মী

‘দুলাভাই, দুলাভাই’ স্লোগানেই মুখর সিলেট শহর

স্টাফ রিপোর্টার::
178

দীর্ঘ দুই দশকের পর সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট নগরী তাঁর আগমনে উৎসবমুখর হয়ে উঠেছে। সড়কের দু’পাশে হাজার হাজার নেতাকর্মী ফেস্টুন এবং ব্যানারে লেখা ‘দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান উচ্চারণ করে স্বাগত জানান।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় স্ত্রী জুবাইদা রহমান ও মেয়েকে সঙ্গে নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। রাতেই বিমানবন্দর থেকে সরাসরি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শশুরবাড়ি ‘রাহাত মঞ্জিল’ যান। সেখানে হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে দোয়া মাহফিলে অংশ নেন। এই পারিবারিক সফর রাজনৈতিক কর্মসূচির সঙ্গে এক ঐতিহাসিক মুহূর্তে পরিণত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নেবেন এবং সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৩৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
৬২৫ বার পড়া হয়েছে