ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতির অভিযোগে এজাজকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

চেকপোস্ট ডেস্ক::
108

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বক্তব্য জানতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুস গ্রহণের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

দুদকের পক্ষ থেকে পাঠানো চিঠিতে আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কমিশনের কার্যালয়ে হাজির হয়ে জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকতে বলা হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পাঠানো চিঠিতে মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার ও হোটেল শেরাটনের দখলভার সংক্রান্ত বিষয়, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদানের জন্য তাকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এজাজের বিরুদ্ধে আনা অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমানকে টিম লিডার করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন উপসহকারী পরিচালক সুবিমল চাকমা।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে নদী গবেষণা, পানি ব্যবস্থাপনা ও নগর উন্নয়ন নিয়ে কাজ করা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৪৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
৫৬৫ বার পড়া হয়েছে