ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর প্রেসক্লাবে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের উপস্থিতি

নারায়ন চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধি::
73

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের দুই প্রতিনিধি Christians Buck ও Gregoire Duruz শনিবার দুপুরের পর দিনাজপুর প্রেসক্লাবে আসেন। এ সময় দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল ও সাংবাদিক কঙ্কন কর্মকার ইউরোপীয় প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানান।

প্রেসক্লাব পরিদর্শনকালে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকরা জেলার সার্বিক নির্বাচন পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা, ভোটার সচেতনতা ও নির্বাচনী পরিবেশ সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ দিনাজপুর জেলার নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং স্বাধীন সাংবাদিকতার বাস্তব চিত্র উপস্থাপন করেন।
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের এই সফরকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
৫৪৯ বার পড়া হয়েছে