ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চকরিয়ায় সালাহউদ্দিন আহমেদকে ফুল ও ধানের শীষের তোড়া দিয়ে উষ্ণ সংবর্ধনা

রাজশাহী প্রতিনিদি::
91

বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমেদ সোমবার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে আগমন উপলক্ষে লামা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে তাকে ফুল ও ধানের শীষের তোড়া দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে লামা উপজেলা বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দলীয় নেতৃবৃন্দ সালাহউদ্দিন আহমেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাতে অংশ নেন।

ধানের শীষের তোড়া দিয়ে তাঁকে বরণ করেন আমির হোসেন আমু ও থোয়াইনু অং চৌধুরী। তারা দু’জনই বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক চেয়ারম্যান, লামা উপজেলা পরিষদ।

সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, “এটা তো আমার এলাকা। নিজের মানুষের সামনে আলাদা করে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি এখানে বক্তব্য নয়, সমস্যা সমাধান করতে এসেছি।”

তিনি আরও বলেন, “বমু বিলছড়ি প্রকৃতির সৌন্দর্যে ভরপুর একটি এলাকা। এখানে যদি বাড়ি করে থাকা যেত, তাহলে সত্যিই শান্তি লাগতো। প্রায় ২০ বছর আগে যখন আমি যুবক ছিলাম, তখন মাতামুহুরি নদীর পাড় ধরে হেঁটে হেঁটে আপনাদের সুখ-দুঃখের কথা শুনেছি। এখন বয়স হয়েছে, হয়তো আর আগের মতো হেঁটে আপনাদের কাছে যাওয়া সম্ভব নয়। আপনারা আমার হয়ে সবাইকে সালাম পৌঁছে দেবেন।”

বক্তব্যের শেষাংশে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচি নিয়েও কথা বলেন এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় বিএনপির পরিকল্পনার বিষয়টি তুলে ধরেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৩:৫৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৫৫৩ বার পড়া হয়েছে