সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫২৬ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে যথাক্রমে ১০৬২ ও ২০৯০ পয়েন্টে অবস্থান করছে। এ দিন ডিএসইতে ৭০৭ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
যা আগের কার্যদিবসের চেয়ে ২১০ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৯১৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াত ফান্ডের লেনদেন হয়েছিল। বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৩টি কোম্পানির, কমেছে ১৮২টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো, একমি লিমিটেড, মালেক স্পিনিং, আইপিডিসি, ডমিনেজ স্টিল, শাহজিবাজার পাওয়ার, সায়হাম টেক্সটাইল, সাইন পুকুর সিরামিক, ফার ইস্ট নিটিং ও হাওয়েল টেক্সটাইল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৫৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫২টির, কমেছে ৮৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির কোম্পানির শেয়ার দর।
বুধবার সিএসইতে ৩১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।