‘জাতীয় পর্যায়ে আয়োজনের সুযোগ এসেছে, সুনামগঞ্জের জন্য এটি বিশাল পাওয়া’—ড. শাহানুর আলম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর উপলক্ষে দেশীয় খেলাধুলা বা ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কুস্তিসহ দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তুরস্কের আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ড. মোহাম্মদ শাহানুর আলম বলেন, ‘এবার আমাদের জাতীয় পর্যায়ে একটি আয়োজন করার সুযোগ এসেছে। কুস্তি খেলার পাশাপাশি আরও কিছু আয়োজন থাকবে। এটি সুনামগঞ্জের জন্য বিশাল পাওয়া। জেলা প্রশাসকের নেতৃত্বে আয়োজনটি সুন্দর ও সফল হবে বলে আমরা বিশ্বাস করি।’
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জে আসবেন, তা আমরা সবাই জানি। কান্ট্রি গেমস অর্থাৎ আমাদের দেশীয় খেলাধুলাগুলো ফিরিয়ে আনতেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগ সফল করতে এবং ওই দিন দেশীয় খেলাধুলা উপভোগ করতে সবার সহযোগিতা কামনা করছি।
পুলিশ সুপার এবিএম জাকির হোসেন দেশীয় সংস্কৃতি ও সংগীতের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বরণ করার প্রস্তাব দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ এলাকার জামাই। তাঁকে বরণ করতে ‘আইলারে নয়া দামান আসমানেরও তেরা’ গানটি পরিবেশনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। স্থানীয় ছেলে-মেয়েরা সুন্দর পোশাকে গানটি পরিবেশন করলে আয়োজনটি আরও আকর্ষণীয় হবে। প্রধানমন্ত্রীর সহধর্মিণী উপস্থিত থাকলে তিনি আরও আনন্দিত হবেন বলেও আশা প্রকাশ করেন পুলিশ সুপার।
সভায় কান্ট্রি গেমস আয়োজন সফল ও উৎসবমুখর করতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ, প্রস্তুতি এবং সবার সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, এডিএম সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন,ডিজিএফআইয়
সিলেট বিভাগের এডি মো. জাহাঙ্গীর আলম,
এসআরবি-৯-এর এএসপি মো. রোকনুজ্জামান, সিলেট বিভাগের বিকেএসপির উপপরিচালক মো. শহিনুল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের প্রতিনিধি আকবর আলী,
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম,
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, অধ্যক্ষ শেরগুল আহমেদ, বাংলা ভিষন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাসুম হেলাল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, সাংবাদিক লতিফুর রহমান রাজু, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি এ আর জুয়েল, বাসস এর জেলা প্রতিনিধি আমিনুল হক, দৈনিক সুনামকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার প্রীতম দাস, গ্রীণ টিভি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল বাছির, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মোশফিকুর রহমান স্বপন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ক্রীড়ামোদীরা।