খুলনার দিঘলিয়ায় ১০ কেজি গাজাসহ তিন মাদক কারবারি আটক
খুলনার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ফরমাইশখানা বার্মাশীল খেয়াঘাট এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে সেনহাটি ফাঁড়ি পুলিশ। সোমবার দিবাগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার সাহেব আলীর মিনার ছেলে সুমন মিয়া(৩০), সুলতান হাওলাদারের ছেলে বিপ্লব হাওলাদার (৩৬) এবং হোসেন শেখের ছেলে সোহেল শেখ(৪০)। পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনহাটি পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল সোমবার দিবাগত রাত ১ টার দিকে ফরমাইশখানা বার্মাশীল খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১০ কেজি গাঁজাসহ ঔই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানাগেছে। এবিষয়ে সেনহাটি পুলিশ ফাঁড়ির চিন্ময় দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি অরুপ কুমার চৌধুরী জানান, ১০ কেজি গাঁজাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি উল্লেখ করে তিনি বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এসময় থেকে অপরাধ নির্মুলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহবান জানান তিনি।