প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি ও পবিত্র কুরআন অবমাননার অভিযোগ, RDCS Cyber Team-এর Owner আকাশের উদ্যোগে ফেসবুক অ্যাকাউন্ট অপসারণ
স্টাপ রিপোর্টার ||
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি ও পবিত্র কুরআন অবমাননার অভিযোগ, RDCS Cyber Team-এর Owner আকাশের উদ্যোগে ফেসবুক অ্যাকাউন্ট অপসারণমহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে গালিগালাজ ও পবিত্র আল-কুরআন অবমাননার অভিযোগে প্রণেশ মোদক নামের এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট অপসারণ করা হয়েছে। RDCS Cyber Team-এর উদ্যোগে টিমের Owner মোঃ আকাশের নেতৃত্বে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তির ফেসবুক কার্যক্রমের বিভিন্ন তথ্য, স্ক্রিনশটসহ সংশ্লিষ্ট আলামত তাদের কাছে সংরক্ষিত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজও চলমান রয়েছে।RDCS Cyber Team জানিয়েছে, প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে অভিযুক্ত ব্যক্তির পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের পর সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দাখিল এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।টিমের পক্ষ থেকে আরও বলা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্মীয় অবমাননার মতো ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রচলিত আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।এ বিষয়ে RDCS Cyber Team-এর পক্ষ থেকে সবাইকে উসকানি, ব্যক্তিগত আক্রমণ কিংবা আইন নিজের হাতে তুলে না নিয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানানো হয়েছে।উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং সংরক্ষিত স্ক্রিনশটের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত