প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম
ছাইম খান, গোপালগঞ্জ প্রতিনিধি ||
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখমগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীর ওপর হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় তিনি ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন।সম্প্রতি গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও মিছিল-সমাবেশ করে আসছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববারও দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে তাদের বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) এবং পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। একই সঙ্গে জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ক্ষতিগ্রস্ত করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলাটিতে মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ রয়েছে। বাকি ২ হাজার জনকে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর গোপালগঞ্জে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। ওই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা টুঙ্গিপাড়ার গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় জড়ো হন। তাদের হাতে লগি-বৈঠা, ঢাল-সড়কিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দেখা যায়। এ সময় বিক্ষোভের পাশাপাশি বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে।একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলা চালিয়ে সেটিতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।এদিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের একাধিক স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করায় যান চলাচল ব্যাহত হয়। এতে ওই পথে চলাচলকারী সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়।এসআই মোসলেম আলীর ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় ও হামলার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত