প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জে প্রয়াত দেওয়ান মমিনুল মইজদীনের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত
মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ প্রতিনিধি ||
সুনামগঞ্জে প্রয়াত দেওয়ান মমিনুল মইজদীনের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিতসুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান, কবি ও রাজনীতিবিদ প্রয়াত মমিনুল মইজদীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের হাসনরাজা পরিবারের পারিবারিক কবরস্থানে মমিনুল মইজদীন, তাঁর স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্মৃতি সংসদের সদস্যরা। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।এ উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জনয়নুল জাকেরিন বলেন, মমিনুল মইজদীন আমাদের পরিবারের গৌরব। হাসনরাজার উত্তরাধিকারী হিসেবে তিনি হাসনরাজার চেতনা ও ঐতিহ্য যথাযথভাবে ধারণ করতেন। তিনি একাধারে রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক ও ক্রীড়া সংগঠক ছিলেন। স্মার্ট ও বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটির শূন্যতা আজও সুনামগঞ্জের মানুষ অনুভব করেন। তাঁর মতো ব্যক্তিত্ব আবার কবে সুনামগঞ্জে জন্ম নেবেন, তা বলা কঠিন। তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।সাবেক কাউন্সিলর ও মমিনুল মইজদীন স্মৃতি সংসদের সভাপতি নুরুল ইসলাম বজলু বলেন, ১৫ নভেম্বর সুনামগঞ্জের জন্য একটি বেদনাবিধুর দিন। এই দিনে শহরের একজন আলোকিত মানুষকে হারিয়েছিল সুনামগঞ্জবাসী। মমিনুল মইজদীন তিনবারের পৌর চেয়ারম্যান ছিলেন। তিনি শুধু একজন জনপ্রতিনিধি ছিলেন না, বরং সুনামগঞ্জের একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। দুর্নীতি, মাদক, নকল এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে তিনি সোচ্চার ভূমিকা পালন করেছেন। তিনি বেঁচে থাকলে শহরের বর্তমান অনেক সমস্যার বিরুদ্ধে আরও জোরালো আন্দোলন গড়ে উঠত বলে মন্তব্য করেন তিনি। নতুন প্রজন্মকে তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান নুরুল ইসলাম বজলু।তিনি আরও বলেন, মমিনুল মইজদীন, তাঁর স্ত্রী ও সন্তান একই সড়ক দুর্ঘটনায় মারা যান। তাঁদের স্মৃতি ধরে রাখতে প্রতিবছর স্মৃতি সংসদের উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এরই ধারাবাহিকতায় আজ কবর জিয়ারত ও দোয়া করা হয়েছে। মহান আল্লাহ যেন তাঁদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই কামনা করেন তিনি।সাবেক কাউন্সিলর আহমদ নুর বলেন, ২০০৪ সালে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের সময় মমিনুল মইজদীনকে অভিভাবক হিসেবে পেয়েছেন। তাঁর সঙ্গে সমাজকর্মী ও জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল। তিনি ছিলেন জনবান্ধব ও মানবিক মানুষ। সাধারণ মানুষের কল্যাণের পাশাপাশি সুনামগঞ্জ শহরকে একটি মডেল ও ‘জ্যোৎস্নার শহর’ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন। তাঁর মতো নেতা ও জনপ্রতিনিধি ভবিষ্যতে সুনামগঞ্জে সৃষ্টি হবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ নভেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মমিনুল মইজ উদ্দিন, তাঁর স্ত্রী, সন্তান ও গাড়িচালক নিহত হন। তাঁদের মৃত্যুতে সুনামগঞ্জে গভীর শোকের ছায়া নেমে এসেছিল।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, দেওয়ান গনিউল সালাদীন, পারভেজ আহমদ চৌধুরী, আলী হায়দার মাস্টার, লতিফুর রহমান রাজু, সাংবাদিক পংকজ দে, ঝুটন পুরকায়স্থ, আলী আহমদ, মমিন চৌধুরী ফয়সল, সাজিদ, টিটু, সৈয়দ শফিকুল ইসলাম, জুয়েল আহমদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত