প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
নাসিরনগরে বিএনপি নেতা ফয়েজ উদ্দিন ভূঁইয়াকে বহিষ্কারের চিঠি ঘিরে আলোচনা, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ
স্টাপ রিপোর্টার ||
নাসিরনগরে বিএনপি নেতা ফয়েজ উদ্দিন ভূঁইয়াকে বহিষ্কারের চিঠি ঘিরে আলোচনা, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভূঁইয়া পারভেজকে দল থেকে বহিষ্কারের একটি চিঠি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।প্রাপ্ত বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চিঠিতে স্বাক্ষরকারী হিসেবে নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য, এম এ হান্নান এবং সাধারণ সম্পাদক কে এম বশির (তুহিন)-এর নাম উল্লেখ রয়েছে।এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, বিগত সময়ে ফয়েজ উদ্দিন ভূঁইয়াকে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে দেখা গেছে। বিশেষ করে সাবেক আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেন সংগ্রামের সঙ্গে তাঁর বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন তাঁরা।স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করেছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। এসব বিষয় নিয়েও এলাকায় আলোচনা রয়েছে। প্রাপ্ত বহিষ্কারপত্রে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের কথা উল্লেখ করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানানো হয়েছে।একজন সাবেক জনপ্রতিনিধি ও উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতার বহিষ্কারের চিঠি, অতীত রাজনৈতিক কর্মকাণ্ড এবং তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে নাসিরনগরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত