প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
ভোলার গ্যাস ২০৩০ সালের মধ্যে খুলনায় আনতে কাজ করছে সরকার : জালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
রবিউল হোসেন খান, স্টাপ রিপোর্টার ||
ভোলার গ্যাস ২০৩০ সালের মধ্যে খুলনায় আনতে কাজ করছে সরকার : জালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দীর্ঘ দিন ধরে গ্যাস ও নিরবচ্ছিন্ন জালানী সরবরাহের সংকটে শিল্পায়নে পিছিয়ে থাকা খুলনাঞ্চলের অর্থনীতিকে চাঙা করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে পাইপলাইনের মাধ্যমে ভোলার গ্যাস খুলনায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এর পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ( এলএনজি) টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই এবং জালানীর অভাবে বন্ধ ও অলস পড়ে থাকা বিদ্যুৎ কেন্দ্র গুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ১২ নভেম্বর দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগীতা " ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে - ২০২৬ এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মুল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রতিমন্ত্রী বলেন, একসময় খুলনাঞ্চলের পাটকল গুলো বিশ্ব জুড়ে এ বিভাগের পরিচিতি ধুলে ধরেছিল এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। কিন্তু গ্যাস ও নিরবচ্ছিন্ন জালানী সরবরাহের অভাবে অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। খালিশপুর, দৌলতপুর ও মোংলায় শিল্পায়নের বিপুল সম্ভাবনা থাকলেও জালানী সংকটে তা কাজে লাগানো যাচ্ছে না। তিনি বলেন, মোংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যশোরের অভয়নগরেও বড় অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। কিন্তু এসব অঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করা না গেলে শিল্পায়নের উদ্যোগ কার্যকর হবে না। একারনে ভোলা থেকে পাইপলাইনে গ্যাস আনার পাশাপাশি এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভব্যতা যাচাই করা হচ্ছে। এ উদ্যোগের প্রেক্ষাপট তুলে ধরে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ২০০৫ সালের ঘোষণার কথা উল্লেখ করেন। সে সময় ২০০৭ সালের মধ্যে খুলনা বিভাগে গ্যাস- সংযোগ দেওয়ার পরিকল্পনা ছিল। খুলনার বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কাজে লাগানোর উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রুপসার ৮৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র সহ খুলনায় প্রায় ১ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার আরও দুটি বিদ্যুৎ কেন্দ্র জালানীর অভাবে অলস পড়ে রয়েছে। এসব কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মোংলা, খালিশপুর, দৌলতপুর, যশোরের অভয়নগর ও ভৈরববাজারের বিদ্যুৎ কেন্দ্র গুলো সচল করতে সরকার কাজ করছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে মন্ত্রী বলেন, লবনসহিঞ্চু ধান উৎপাদন, বন্যার আগাম সতর্ক বার্তা রান্নাঘরের বর্জ্য ও বায়োগ্যাস থেকে জালানী তৈরি, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গবাদিপশুর রোগ শনাক্তকরনে শিক্ষার্থীদের উদ্ভাবন গুলো মানুষের বাস্তব সমস্যা সমাধানে ভুমিকা রাখতে পারে। পুরস্কার পাওয়া প্রকল্পের পাশাপাশি মানুষের জীবনমান বদলে দেওয়ার সম্ভাবনাময় উদ্ভাবনগুলোর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি। প্রতিমন্ত্রী জানান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( কুয়েট) রান্না ঘরের বর্জ্য থেকে বায়োফুয়েল তৈরির পাইলট প্রকল্পে মন্ত্রণালয় অর্থায়ন করেছে। প্রকল্পটি সফল হওয়ায় এটি বানিজ্যকভাবে সম্প্রসারনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে খুলনা সিটি করপোরেশনের সঙ্গে কাজ করবে মন্ত্রণালয়। শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, মন্ত্রণালয়ের আওতাধীন কোম্পানিগুলোর সামাজিক দায়বদ্ধতা ( সিএসআর) কার্যক্রমের কাঠামো পরিবর্তন করে মেধাবীদের শিক্ষাবৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে । পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র গুলোতে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের এক থেকে তিন মাসের ইন্টার্নশিপের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, খুন,গুম ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার ব্যাক্তিদের সন্তানদের শিক্ষার ব্যয় নির্বাহ, অসচ্ছল মানুষের চিকিৎসা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে কাজ করছে। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এবং বিশ্ববিদ্যালয়টির বিকাশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন তিনি। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। এসময় তিনি বলেন, একটি উদ্যোগ একটি চেষ্টা এনে দেবে সচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা " এই শ্লোগানকে সামনে রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে তরুণ প্রজন্মের অংশেগ্রহনে বিজ্ঞান বিষয়ক উদ্ভাবন মুলক উদ্যোগের মাধ্যমে প্রধানমন্ত্রীর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন খুব দ্রুত বাস্তবায়িত হবে। বিজ্ঞান মেলা য়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মোস্তফা সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিটি করপোরেশনের । এছাড়া প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শামিমুর রহমান শামীম। স্বাগত বক্তব্যে রাখেন, মেলা আয়োজক কমিটির আহবায়ক সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেলা আয়োজক কমিটির সদস্য সচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরন করেন। এরআগে প্রতিমন্ত্রী ও হুইপ প্রকল্প প্রদর্শনী পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত