প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ১০ যানবাহনের সংঘর্ষে আহত শতাধিক
ছাইম খান, গোপালগঞ্জ প্রতিনিধি ||
গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ১০ যানবাহনের সংঘর্ষে আহত শতাধিকগোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে একের পর এক সংঘর্ষে জড়িয়েছে ১০টি যানবাহন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রথমে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এরপর পেছনে থাকা অন্যান্য যানবাহন একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার ব্যাপকতা বাড়ে।দুর্ঘটনায় মোট ১০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক এবং দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক রয়েছে।সংঘর্ষের পর মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় এক ঘণ্টা ধরে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে ২০ থেকে ২৫ জনের অবস্থা গুরুতর। তাঁদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত