প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
বিয়ে করতে হবিগঞ্জ থেকে ৪৫ বরযাত্রী নিয়ে রংপুরে বর, ১০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে উধাও কনেপক্ষ!
চেকপোস্ট নিউজ:: ||
রংপুরে বিয়ের আয়োজন করতে গিয়ে প্রতারণার অভিযোগে পড়েছেন হবিগঞ্জের এক যুবক। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর
আগেই
প্রায়
১০
লাখ
টাকা
মূল্যের স্বর্ণালংকার নিয়ে
কনেপক্ষের লোকজন
উধাও
হয়েছেন
বলে
অভিযোগ
উঠেছে। এ
ঘটনায়
রংপুরের কোতোয়ালি থানায়
লিখিত
অভিযোগ
দিয়েছেন ভুক্তভোগী বর
ফয়ছল।বরযাত্রী নিয়ে
হবিগঞ্জ থেকে
রংপুরে
গিয়ে
এমন
পরিস্থিতির মুখোমুখি হওয়ায়
হতবাক
ও
ক্ষুব্ধ হয়েছেন
ফয়ছল
ও
তার
স্বজনরা। বৃহস্পতিবার (১২
নভেম্বর) ঘটনাটি
জানাজানি হলে
এলাকায়
চাঞ্চল্যের সৃষ্টি
হয়।বরপক্ষের স্বজনদের সূত্রে
জানা
যায়,
হবিগঞ্জ শহরের
অনন্তপুর এলাকার
বাসিন্দা ফয়ছলের
সঙ্গে
বিয়ের
আলোচনা
শুরু
হয়
তার
বোনের
পরিচয়ের সূত্র
ধরে। ফয়ছলের
বোনের
সঙ্গে
কনের
বড়
বোনের
আগে
থেকেই
পরিচয়
ছিল।
সেই
সুবাদে
দুই
পরিবারের মধ্যে
যোগাযোগ ও
বিয়ের
কথাবার্তা এগোয়।
একপর্যায়ে বিয়ের
দিনক্ষণ নির্ধারণসহ সব
আয়োজন
চূড়ান্ত করা
হয়।সেই
সিদ্ধান্ত অনুযায়ী, গত
১০
নভেম্বর রাতে
৪৫
জন
বরযাত্রী নিয়ে
হবিগঞ্জ থেকে
রংপুরের উদ্দেশে রওনা
দেন
ফয়ছল।
পরদিন
রংপুর
শহরে
পৌঁছালে কনেপক্ষের লোকজন
তাদের
স্বাগত
জানিয়ে
একটি
কমিউনিটি সেন্টারে নিয়ে
যান।
সেখানে
বিয়ের
আনুষ্ঠানিকতা সম্পন্ন করার
প্রস্তুতি চলছিল।
এরই
মধ্যে
বরপক্ষের সঙ্গে
নিয়ে
আসা
স্বর্ণালংকার স্থানীয় একটি
দোকানে
যাচাই
করা
হয়।অভিযোগ
অনুযায়ী, এরপর
কনেকে
সাজানোর কথা
বলে
একটি
পার্লারে নিয়ে
যাওয়া
হয়।
সেখানে
বরপক্ষের দেওয়া
স্বর্ণালংকার কনেকে
পরানো
হয়।
কিছুক্ষণ পর
কনেপক্ষের কয়েকজন
কৌশলে
বরপক্ষের তিন
সদস্যকে অন্য
জায়গায়
নিয়ে
যান।
পরে
তাদের
শহর
থেকে
প্রায়
৩০
কিলোমিটার দূরে
রেখে
আসা
হয়।এদিকে
বরপক্ষের ওই
সদস্যরা দূরে
থাকতেই
স্বর্ণালংকারসহ কনেপক্ষের লোকজন
সেখান
থেকে
উধাও
হয়ে
যান
বলে
অভিযোগ
করেছেন
ভুক্তভোগীরা। এতে
বিয়ের
আয়োজন
ভেস্তে
যাওয়ার
পাশাপাশি প্রায়
১০
লাখ
টাকা
মূল্যের স্বর্ণালংকার হারিয়ে
বিপাকে
পড়েন
ফয়ছল।ঘটনার
পর
প্রতারণার অভিযোগ
তুলে
রংপুর
মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায়
লিখিত
অভিযোগ
দিয়েছেন তিনি।
স্বর্ণালংকার উদ্ধার
এবং
ঘটনার
সঙ্গে
জড়িত
ব্যক্তিদের শনাক্ত
করে
আইনের
আওতায়
আনার
দাবি
জানিয়েছেন ভুক্তভোগী বর
ও
তার
স্বজনরা।এ
বিষয়ে
কোতোয়ালি থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
ওয়াদুদ
আলম
বলেন,
বিয়ের
আয়োজনকে কেন্দ্র করে
স্বর্ণালংকার নিয়ে
যাওয়ার
অভিযোগ
পাওয়া
গেছে।
বিষয়টি
তদন্ত
করে
প্রয়োজনীয় আইনগত
ব্যবস্থা নেওয়া
হবে।
দীর্ঘ
পথ
পাড়ি
দিয়ে
নতুন
জীবনের
স্বপ্ন
নিয়ে
রংপুরে
গিয়ে
এমন
ঘটনার
মুখোমুখি হওয়ায়
হতাশ
ফয়ছল
ও
তার
পরিবারের সদস্যরা। এখন
পুলিশের তদন্তের মাধ্যমে ঘটনার
রহস্য
উদ্ঘাটন এবং
খোয়া
যাওয়া
স্বর্ণালংকার উদ্ধারের অপেক্ষায় রয়েছেন
তারা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত