প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
ভৈরবে ঐতিহাসিক মওলা আলী (রা.) কনফারেন্স অনুষ্ঠিত, খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়ার অংশগ্রহণ
চেকপোস্ট , ডেস্ক ||
ভৈরবে ঐতিহাসিক মওলা আলী (রা.) কনফারেন্স অনুষ্ঠিত, খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়ার অংশগ্রহণকিশোরগঞ্জের ভৈরবে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক মওলা আলী (রা.) কনফারেন্স-২০২৬। বুধবার (১১ নভেম্বর) বাদ আসর ভৈরব বাজারস্থ কে.বি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।তাহেরীয়া সুন্নী যুব সংগঠন, ভৈরব উপজেলার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ ধর্মীয় সম্মেলনে অংশগ্রহণ করেন ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পীরজাদা, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া। এ সময় তাঁর সঙ্গে দরবার শরীফের ভক্ত, মুরিদান ও অনুসারীরাও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আবু বক্কর আনসারী, আলা হযরত হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আব্দুল আজিজসহ বিভিন্ন এলাকার অসংখ্য ওলামায়ে কেরাম, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুন্নী মতাদর্শের অনুসারীরা।মাহফিলে আহলে বাইতের মর্যাদা, ইসলামের ইতিহাস, হযরত আলী (রা.)-এর জীবনাদর্শ, সম্মান ও ইসলামী মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দ্বীনি বক্তব্য উপস্থাপন করেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত সুন্নী ওলামায়ে কেরাম।এতে বিশেষভাবে উপস্থিত ছিলেন ভৈরবে আলা হযরত কনফারেন্সের প্রতিষ্ঠাতা এবং দাওয়াতে মানে বাংলাদেশ-এর চেয়ারম্যানের পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।বক্তারা তাঁদের আলোচনায় ইসলামের সঠিক আদর্শ অনুসরণ, আহলে বাইতের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন, সুন্নিয়তের শিক্ষা প্রচার এবং সমাজে ধর্মীয় সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব, ভক্ত ও মুরিদানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে। ধর্মীয় আলোচনা, দরুদ ও সালামের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত